🔴 IBS রোগীরা প্রতিদিন যেসব ভুল করেন!
IBS (Irritable Bowel Syndrome) এমন একটি সমস্যা যা অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু ভুল অভ্যাসের কারণে আরও বেশি বাড়তে থাকে। অনেকেই না জেনে প্রতিদিন এমন কিছু কাজ করেন যা IBS-এর উপসর্গকে আরও তীব্র করে তোলে।
👉 চলুন জেনে নেই IBS রোগীরা প্রতিদিন যেসব ভুল করেন:
1️⃣ অনিয়মিত খাবার খাওয়া
অনেক সময় খাবার দেরিতে খাওয়া, একবারে বেশি খাওয়া বা দীর্ঘ সময় না খেয়ে থাকা IBS এর সমস্যা বাড়িয়ে দেয়।
2️⃣ ট্রিগার খাবার খাওয়া
অতিরিক্ত ঝাল, তেল, ফাস্টফুড, কফি বা গ্যাস তৈরি করে এমন খাবার IBS রোগীদের জন্য সমস্যা বাড়াতে পারে।
3️⃣ পর্যাপ্ত পানি না খাওয়া
অনেক IBS রোগী প্রয়োজন অনুযায়ী পানি পান করেন না, ফলে কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আরও বাড়ে।
4️⃣ অতিরিক্ত দুশ্চিন্তা ও স্ট্রেস
স্ট্রেস ও দুশ্চিন্তার সাথে IBS-এর সরাসরি সম্পর্ক আছে (Brain–Gut Connection)। মানসিক চাপ থাকলে পেটের সমস্যা আরও বেড়ে যায়।
5️⃣ পর্যাপ্ত ঘুম না হওয়া
ঘুমের অভাব শরীরের হজম প্রক্রিয়াকে ব্যাহত করে এবং IBS-এর উপসর্গ বাড়াতে পারে।
6️⃣ নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়া
অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন ওষুধ বা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন, যা অনেক সময় IBS আরও জটিল করে তোলে।
✅ সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত জীবনযাপন ও সঠিক চিকিৎসা নির্দেশনা অনুসরণ করলে IBS অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
📞 Contact Details:
📞 Hotline: 09617-900500
☎️ Contact: 01749909662
🟢 WhatsApp: 01889420229
📌 আরো বিস্তারিত জানতে কমেন্টে দেয়া লিংক থেকে ভিডিওটি দেখুন।
ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না।