IBS নাকি IBD – পার্থক্য কীভাবে বুঝবেন?

অনেকেই বলেন, “আমার IBS কোন টাইপ?”
আবার কেউ ভাবেন, “এটা কি IBD হয়ে গেছে?”
আজ সংক্ষেপে দুটোই পরিষ্কার করছি—আর বিস্তারিত ব্যাখ্যা দেব লাইভে।

IBS CDMU মানে কী?
চিকিৎসাবিজ্ঞানে (Rome IV Criteria অনুযায়ী) IBS সাধারণত চার ভাগে ভাগ করা হয়:

IBS-C (Constipation-predominant)
প্রধান সমস্যা কোষ্ঠকাঠিন্য, শক্ত পায়খানা, পেট ফাঁপা।

IBS-D (Diarrhea-predominant)
ঘন ঘন পাতলা পায়খানা, তাড়া লাগে, পেট ব্যথা।

IBS-M (Mixed type)
কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো ডায়রিয়া—দুটোই পালাক্রমে হয়।

IBS-U (Unclassified)
লক্ষণ আছে, কিন্তু ওপরের কোনো ক্যাটাগরিতে স্পষ্টভাবে পড়ে না।

IBD কী এবং এর প্রকারভেদ
IBD মানে Inflammatory Bowel Disease—অন্ত্রে প্রকৃত প্রদাহ ও ক্ষত থাকে।

এর প্রধান দুই ধরন:
Ulcerative Colitis
বড় অন্ত্রে প্রদাহ, রক্তসহ ডায়রিয়া, মিউকাস, তলপেটে ব্যথা।

Crohn’s Disease
মুখ থেকে পায়ুপথ পর্যন্ত যেকোনো অংশ আক্রান্ত হতে পারে, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, ওজন কমা, জ্বর, দুর্বলতা।

IBD-এর সাধারণ লক্ষণ সংক্ষেপে

দীর্ঘদিনের ডায়রিয়া
পায়খানায় রক্ত
ওজন কমে যাওয়া
জ্বর
রক্তস্বল্পতা
রাতে ঘুম ভেঙে পায়খানার বেগ


আজকের লাইভে আমি বিস্তারিত বলব:

IBS আর IBD-এর মূল পার্থক্য
কোন লক্ষণে সতর্ক হবেন
কখন পরীক্ষা জরুরি
Colonoscopy বা stool test কেন দরকার হয়
ভুলভাবে IBS ধরে বসে থাকলে কী ঝুঁকি হতে পারে

যারা নিজের বা পরিবারের কারও পেটের দীর্ঘদিনের সমস্যা নিয়ে চিন্তিত—আজকের লাইভটি মিস করবেন না।

যোগাযোগ:
📞 01749909662
☎️ Hotline: 09617-900500
🟢 WhatsApp: 01889-420229

🌐 Website: https://biheca.com
📘 Facebook Page:
📘 Bismillah Health Care – Facebook Page:
👉 https://www.facebook.com/profile.php?…
📘 Biheca shop-বিহেকা শপ:
👉 / biheca92